| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নোয়াখালীতে বালু মজুত করায় ২ লাখ টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: মে ২৭, ২০২৫ ইং | ১১:৩২:২৯:পূর্বাহ্ন  |  ১৮২৮৩৯৯ বার পঠিত
নোয়াখালীতে বালু মজুত করায় ২ লাখ টাকা জরিমানা
ছবির ক্যাপশন: নোয়াখালীতে বালু মজুত করায় ২ লাখ টাকা জরিমানা

নোয়াখালী প্রতিনিধি:

জেলার দ্বীপ উপজেলা হাতিয়াতে অবৈধ ভাবে বালু মজুত করায় এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


মঙ্গলবার (২৭ মে) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মং এছেন এই অর্থদণ্ড দেন।


জানা যায়, অবৈধ ভাবে বালু মজুত করে গণউপদ্রব সৃষ্টি, রাস্তাঘাট নষ্ট করে ফেলা এবং পরিবেশের ক্ষতি করায় চেয়ারম্যানঘাট এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় অপরাধ স্বীকার করায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে বালু ব্যবসায়ী ইব্রাহীম খলিলকে ২ লাখ জারিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন বয়ারচর পুলিশ ফাঁড়ির সদস্যরা।

 

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পরিবেশ রক্ষায় অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে সবসময় সতর্ক দৃষ্টি রাখছে উপজেলা প্রশাসন। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪