| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাদির বিষয়ে মেডিকেল বোর্ডের ১১ পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৩, ২০২৫ ইং | ০৫:০৩:১৮:পূর্বাহ্ন  |  ১৭৪০৮৯৮ বার পঠিত
হাদির বিষয়ে মেডিকেল বোর্ডের ১১ পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি বর্তমানে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রয়েছেন। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড ১১টি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত প্রকাশ করেছে। শনিবার (১৩ ডিসেম্বর) মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত:

১. রোগীর মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। সার্জারির পর তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে। ব্রেন প্রোটেকশন প্রটোকল অনুযায়ী প্রয়োজনীয় সাপোর্ট চালু থাকবে। স্থিতিশীল হলে পুনরায় সিটি স্ক্যান করা হতে পারে।

২. ফুসফুসে ইনজুরি রয়েছে। চেস্ট ড্রেইন টিউব দিয়ে অল্প রক্ত নির্গত হওয়ায় আপাতত তা চালু রাখা হয়েছে। সংক্রমণ ও ARDS প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

৩. কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে। ফ্লুইড ব্যালেন্স নিয়ন্ত্রণে রাখা হচ্ছে।

৪. পূর্বের রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের অসামঞ্জস্য (DIC) অনেকটাই নিয়ন্ত্রণে। সার্বক্ষণিক মনিটরিং ও রক্ত ও রক্তজাত উপাদান সঞ্চালন অব্যাহত।

৫. ব্রেন স্টেম ইনজুরির কারণে রক্তচাপ ও হৃৎস্পন্দনে ওঠানামা। হৃৎস্পন্দন বিপজ্জনকভাবে কমলে টেম্পোরারি পেসমেকার স্থাপনের প্রস্তুতি রয়েছে।

৬. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগ ও স্টাফদের মানবিক ও পেশাদার অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।

৭. রোগীর সার্বিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

৮. রোগীর ভাই ও নিকটাত্মীয়দের বিস্তারিতভাবে অবহিত করা হয়েছে। তারা চাইলে গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে তথ্য জানাতে পারেন। দোয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

৯. অপ্রয়োজনীয়ভাবে কেউ হাসপাতলে ভিড় করবেন না। কোনো ভিজিটর অনুমোদিত নয়।

১০. অনুমানভিত্তিক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য সবার প্রতি আহ্বান। রোগীর গোপনীয়তা ও মর্যাদা রক্ষা করতে সবাইকে সহযোগিতা করতে হবে।

১১. মেডিকেল টিম সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে চিকিৎসা চালাচ্ছে। দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়ার অনুরোধ রইল।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪