| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতে পাচারকালে কোটি টাকার চিংড়ি রেনু জব্দ

reporter
  • আপডেট টাইম: মে ২৮, ২০২৫ ইং | ১২:৫০:২৫:অপরাহ্ন  |  ১৮১৭৯৮০ বার পঠিত
ভারতে পাচারকালে কোটি টাকার চিংড়ি রেনু জব্দ
ছবির ক্যাপশন: ভারতে পাচারকালে কোটি টাকার চিংড়ি রেনু জব্দ

কুমিল্লা প্রতিনিধি: 

ভারতে পাচারকালে কোটি টাকার চিংড়ি মাছের রেনু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় বিজিবির অভিযান টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা।

 

কুমিল্লা আদর্শ সদর উপজেলার চাঁনপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত রেণু পোনার মূল্য ১ কোটি ২০ হাজার টাকা।


বুধবার (২৮ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ।  


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল মঙ্গলবার রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার চাঁনপুর এলাকায় অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে চোরাকারবারিরা মাছের ট্রাক ফেলে পালিয়ে যায়। এ সময় ট্রাক তল্লাশি করে এক কোটি ২০ হাজার টাকা মূল্যের চিংড়ি মাছের রেনু জব্দ করা হয়।


আইনগত প্রক্রিয়া শেষে জব্দকৃত রেণু পোনা কাস্টমসে জমা দেওয়া হয়।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪