| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজহারুল ইসলামের মুক্তিতে বগুড়ায় দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ

reporter
  • আপডেট টাইম: মে ২৮, ২০২৫ ইং | ১৫:০৩:৫১:অপরাহ্ন  |  ১৮৩৬২৯৮ বার পঠিত
আজহারুল ইসলামের মুক্তিতে বগুড়ায় দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ
ছবির ক্যাপশন: বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া

বগুড়া প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটি এম আজহারুল ইসলাম বেকসুর খালাস পাওয়ায় শুকরিয়া দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।

বুধবার (২৮ মে) বিকেলে বগুড়া শহর ও জেলা জামায়াতের উদ্যোগে বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাসেত, মাওলানা আব্দুল হাকিম সরকার, শহর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, সহকারী সেক্রেটারী রফিকুল আলম, এ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ বেগ, অ্যাডভোকেট শাহীন মিয়া, অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, অধ্যক্ষ ইকবাল হোসেন, শ্রমিক নেতা আজগর আলী, নিজাম উদ্দিন, মিজানুর রহমান প্রমুখ। খাবার গ্রহণ পূর্বে ইয়াতিমদের নিয়ে দোয়া করেন শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আলমগীর হুসাইন প্রমুখ।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪