| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভুয়া নাম ঠিকানায় লাল চিনি প্যাকেটজাত করায় ব্যবসায়ীকে জরিমানা

reporter
  • আপডেট টাইম: মে ২৮, ২০২৫ ইং | ১৫:০৮:৪৬:অপরাহ্ন  |  ১৮৩২৬৪৯ বার পঠিত
ভুয়া নাম ঠিকানায় লাল চিনি প্যাকেটজাত করায় ব্যবসায়ীকে জরিমানা
ছবির ক্যাপশন: ভুয়া নাম ঠিকানায় লাল চিনি প্যাকেটজাত করায় ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি: 

চাঁদপুর শহরের পুরান বাজারে ভুয়া নাম ঠিকানায় লাল চিনি প্যাকেটজাত করে বাজারে বিক্রি করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


বুধবার (২৮ মে) দুপুরে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।


তিনি বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে শহরের বাণিজ্যিক এলাকা পুরান বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে লাল চিনি প্যাকেটজাত করে বাজারে বিক্রয় করায় কার্ত্তিক চন্দ্র সাহাকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।


অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এসময় ভুয়া নাম ঠিকানা সম্বলিত চিনির প্যাকেট ধ্বংস করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪