| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিম্নচাপে উত্তাল মেঘনা : লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে নৌযান চলাচল বন্ধ

reporter
  • আপডেট টাইম: মে ২৯, ২০২৫ ইং | ১৪:৪২:২১:অপরাহ্ন  |  ১৮১৬৭৫২ বার পঠিত
নিম্নচাপে উত্তাল মেঘনা : লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে নৌযান চলাচল বন্ধ
ছবির ক্যাপশন: নিম্নচাপে উত্তাল মেঘনা : লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে নৌযান চলাচল বন্ধ

লক্ষ্মীপুর প্রতিনিধি : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ায় মেঘনা নদী উত্তাল হয়ে উঠছে। বৃহস্পতিবার (২৯ মে) ভোর রাত থেকে মাঝারি আকারে বৃষ্টি অব্যাহত রয়েছে। নদী উত্তাল হওয়ায় মেঘনা নদীর লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।

এদিকে নদী উত্তালের কারণে ভোররাতে ভোলার উদ্দেশ্যে লক্ষ্মীপুরের মজু   চৌধুরীর হাট থেকে ছেড়ে যাওয়া ফেরি বেগম সুফিয়া কামাল ও বেগম রোকেয়া ফেরত আসার চেষ্টা করে। বেগম সুফিয়া কামাল মজু চৌধুরীর হাট ঘাটে এসে ভিড়তে পারলেও ফেরি বেগম রোকেয়া কমলনগর উপজেলার মতিরহাট এলাকায় আটকা পড়ে। এর মধ্যে সুফিয়া কামালে চারটি লাশবাহী গাড়ি রয়েছে।

ভোলা ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আতিকুজ্জামান বলেন, নদীতে এখন ভাটা। এজন্য মতিরহাট এলাকায় ফেরি বেগম রেকেয়া আটকে আছে। জোয়ার এলে ফেরিটি মজু চৌধুরীর হাট ঘাটে ফিরবে।

তিনি আরও বলেন, লক্ষ্মীপুর-ভোলা রুটে পাঁচটি ফেরি চলাচল করে। বেগম রোকেয়া ছাড়া অন্য চারটি ফেরি মজুচৌধুরীরহাট ঘাটে রয়েছে। নদী উত্তাল হওয়ায় ভোলার ইলিশা ফেরিঘাটে রাখার সুযোগ নেই।

মজু চৌধুরীর হাট লঞ্চ ঘাটের ট্রাফিক সুপারভাইজার শরীফুল ইসলাম বলেন, রাতে নদীতে সতর্কতা সংকেত দেওয়া হয়। এদিন সকালে ভোলা-বরিশালের উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যাওয়ার কথা ছিল। সংকেত থাকায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে পাঁচটি লঞ্চ চলে। এরমধ্যে দুটি বরিশাল যায়। লঞ্চগুলোর মধ্যে তিনটি এখন মজুচৌধুরীর হাট ঘাটে রয়েছে।

এদিকে নদীতে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ থাকায় আটকে পড়েছেন এই রুটে চলাচল করা যাত্রীরা।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪