| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রংপুরে অজ্ঞান পার্টির মূলহোতাসহ ১১ জন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মে ৩০, ২০২৫ ইং | ১৪:৩৩:৩৪:অপরাহ্ন  |  ১৫৯০৭৭৯ বার পঠিত
রংপুরে অজ্ঞান পার্টির মূলহোতাসহ ১১ জন গ্রেপ্তার
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রংপুর প্রতিনিধি: রংপুরে আন্তঃজেলা অজ্ঞান পার্টির মূলহোতাসহ ১১ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার (৩০ মে) ভোরে নগরীর হোটেল এম রহমান, হোটেল জামাল ও হোটেল সানমুনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- ফরিদপুরের আলফাডাঙ্গার ইমরান খান (৩৫), রাজবাড়ী জেলার পাংশার সাদেক সেখ (২৫), টাঙ্গাইল জেলার ঘাটাইলের আব্দুল লতিফ (৫৬), সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরের খসরু আহমেদ (৪৬), গাইবান্ধা জেলার সদরের জয়নাল আবেদীন (৪৫), মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখানের মহিবুল (৪৫), মানিকগঞ্জ জেলার দৌলতপুরের আব্দুস সালাম (৪০), মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ীর চাঁন শরীফ ব্যাপারী (৬২), শ্রীনগরের কারারখোলার রিপন (৫৫), জামালপুর জেলার বকশীগঞ্জের আজহার উদ্দিন (৬২) ও কুষ্টিয়া জেলার সদরের রেজাউল ইসলাম (৫৫)। 

শুক্রবার (৩০ মে) দুপুরে র‌্যাব-১৩ এর রংপুর বিভাগীয় সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ জয়নুল আবেদীন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল শুক্রবার ভোরে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন কোম্পানির চেতনানাশক ৩৫ পাতা ওষুধ, বিভিন্ন সাইজের ১০ কৌটা চেতনানাশক হালুয়া, ১টি পলিথিনের ব্যাগে ১৭ পিস হালুয়া উদ্ধার করা হয়। 

র‌্যাব-১৩ এর অধিনায়ক জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে ইমরান খান আন্তঃজেলা অজ্ঞান পার্টির মূল হোতা। তারা হোটেলগুলোতে অবস্থান করে গরুর হাটে ব্যবসায়ী ও খামারিদের চেতনানাশক ওষুধ ও হালুয়া খাইয়ে গরু বিক্রির টাকা লুট করার পরিকল্পনা করছিল। আসামিদের প্রত্যেকের নামে আন্তঃজেলা অজ্ঞান পার্টি হিসেবে বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 


রিপোর্টাস২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪