| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বগুড়ায় নানা কর্মসূচী পালিত

reporter
  • আপডেট টাইম: মে ৩১, ২০২৫ ইং | ০৫:০৯:১১:পূর্বাহ্ন  |  ১৮০৬২০৭ বার পঠিত
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বগুড়ায় নানা কর্মসূচী পালিত
ছবির ক্যাপশন: বগুড়ার দত্তবাড়ী জিয়াউর রহমান শিশু হাসপাতালে শুক্রবার ডা. জোবায়দা রহমানের দিক নির্দেশনায় "ফ্রি মেডিকেল ক্যাম্প" অনুষ্ঠিত হয়েছে।

বগুড়া প্রতিনিধি :

বগুড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প, হৃদরোগ নিয়ে ডা. জোবাইদা রহমানর পরামর্শ শহীদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বগুড়ার দত্তবাড়ী জিয়াউর রহমান শিশু হাসপাতালে শুক্রবার ডা. জোবায়দা রহমানের দিক নির্দেশনায় "ফ্রি মেডিকেল ক্যাম্প" অনুষ্ঠিত হয়েছে। 

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির শুরু হয়। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ক্যাম্পের উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে হৃদরোগ নিয়ে লিখিত বক্তব্য পাঠান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিণী বিশিষ্ট কার্ডিওলজিস্ট  ডা. জোবাইদা রহমান। 

অনুষ্ঠানে ডা. জোবাইদা রহমানের পাঠানো বক্তব্য পাঠ করে শোনান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি হাসপাতাল) হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার আ ন ম মনোয়ারুল কাদির বিটু। ডা. জোবাইদা রহমানের লিখিত বক্তব্য উল্লেখ করে মনোয়ারুল কাদির বলেন, "হৃদরোগ সচেতনতা আমাদের সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। হৃদরোগ প্রতিরোধক ব্যবস্থাগুলি হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে কমাতে সক্ষম। হৃদরোগ আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রেও এই প্রতিরোধক ব্যবস্থা গুলি প্রযোজ্য যাতে আগামীতে পুনরায় আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায়। আজকের এই বিশেষ দিনে হৃদরোগীদের চিকিৎসা সেবা ও প্রতিরোধমূলক পরামর্শ। প্রদান অনুষ্ঠান আযোজনে সম্পৃক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।"

ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন এবং হৃদরোগ প্রতিরোধে সহায়ক পুস্তিকা প্রদান করা হয়। 

এ সময় বক্তারা বলেন, “রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ড ছিল সুপরিকল্পিত। তিনি জাতীয় জীবনে অবিসংবাদিত নেতা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিলেন। দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা তাকে হত্যা করে বাংলাদেশকে পথহারা করতে চেয়েছিল।”

তারা আরও বলেন, “আজও জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চলছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় বগুড়াকে রাজনৈতিক মডেল হিসেবে দেখে আসছেন। শহীদ জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত সততা ও আদর্শ নিয়ে দেশ পরিচালনা করেছেন।”

আলোচনা সভা শেষে দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিএনপির উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, ভারপ্রাপ্ত সেক্রেটারি সাবেক এমপি মোশারফ হোসেন,  যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক, জেলা বিএনপির সহ-সভাপতি মীর শাহে আলম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক গালীব ইমতিয়াজ নাহিদ, জেলা বিএনপির  সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ,  বিএমএর আহ্বায়ক ডা. আজফারুল হাবিব রোজ, সদস্য সচিব ডা. ওয়াহেদ ও অন্যান্য নেতৃবৃন্দ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. ওয়াদুদুল হক তরফদার নাহিদ,  বগুড়া ড্যাবের সাবেক সভাপতি ডা. শাহ মো. শাহজাহান আলী। 

 অন্যান্য নেতৃবৃন্দ এবং বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডা. জিয়াউর রহমান জিয়া, ডা. আনিসুর রহমান, ডা. মুহম্মদ জহুরুল হক, ডা. জহিরুল ইসলাম, ডা. ইউনুস আলী, ডা. মিজানুল হাসেম শাহীন,  ডা. মাহবুবুল ইসলাম জনি, ডা. আমিনুর রহমান হীরা, ডা. তাপস দাস, ডা. রন্জন রাজিব,  ডা. মো. মেহরাব হোসেন,  ডা. রাজেদ আল হাসান, ডা. মুরাদ এবং শজিমেক শাখা ছাত্রদলের সাবেক ও প্রাক্তন নেতা-কর্মীবৃন্দ।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪