ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্ত মঞ্চ প্রাঙ্গণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বই প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ মে) সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
এসময় এক সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যত কথাই বলুক নির্বাচিত সরকার ছাড়া দেশে কোনো বিদেশি বিনিয়োগ আসবে না। তাই এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার। নির্বাচিত সরকারের প্রক্রিয়া যত বিলম্বিত করবে এই দেশে আরেও একটি ফ্যাসিবাদের জন্ম নিতে পারে। তাই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন প্রয়োজন। মূলত নির্বাচিত সরকার ছাড়া বর্তমানে আইনশৃঙ্খলার যে অস্থিরতা চলছে তা দমন করা সম্ভব নয়। এছাড়া তিনি দলীয় নেতাকর্মীসহ সবাইকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন থেকে শিক্ষা নিতে ও দেশের প্রতি তার অবদান সম্পর্কে জানতে বই পড়ার জন্য আহ্বান জানান।
জেলা বিএনপি ও জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাদিয়া পাঠান পাপন। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সহ সভাপতি এবিএম মমিনুল হক মুমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীনসহ প্রমুখ। পরে দলীয় নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনৈতিক ও কর্মময় জীবনের বই কিনে নেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব