| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: মে ৩১, ২০২৫ ইং | ১০:৫৪:২২:পূর্বাহ্ন  |  ১৮২৬৪৯৩ বার পঠিত
লক্ষ্মীপুরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
ছবির ক্যাপশন: লক্ষ্মীপুর সদর হাসপাতাল

লক্ষ্মীপুর প্রতিনিধি:

সদর উপজেলায় পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুরা হলো- ইয়াছিন আরাফাত (৪), মো. আল-আমিন (৫) ও দেড় বছর বয়সী আলিফা আক্তার। 


শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার চর রমণীমোহন ও চর রুহিতা ইউনিয়নে এসব দুর্ঘটনা ঘটে। তাদের মধ্যে ইয়াছিন চর রমণীমোহন ইউনিয়নের চর রমণী গ্রামের সাঈদুল খোকনের ছেলে, আল-আমিন একই এলাকার আব্দুল আসাদের ছেলে। অপরজন আলিফা আক্তার সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নের চর রুহিতা এলাকার মো. সোহাগ হোসেনের মেয়ে।


মারা যাওয়া শিশুদের স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সদর উপজেলার চর রমণীমোহন এলাকায় ইয়াছিন ও আল-আমিন প্রতিবেশী। তারা দুজনই খালের পানিতে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতাল নেওয়ার পথে তারা মারা যায়। অপর নিহত আলিফা আক্তার বাড়ির উঠানে খেলাধুলা করছিল। একপর্যায়ে সবার অগোচরে সে পুকুরে পড়ে যায়। পুকুর থেকে আলিফা আক্তারকে উদ্ধার করে হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরূপ পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পানিতে ডুবে তিনটি শিশু মারা গেছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তারা মারা যায়। স্বজনরা তাদের লাশ বাড়িতে নিয়ে গেছে।'


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪