| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জিয়াউর রহমানের সমাধিতে ‘আমরা বিএনপি পরিবার’-এর শ্রদ্ধা

reporter
  • আপডেট টাইম: মে ৩১, ২০২৫ ইং | ১৪:১৩:২৫:অপরাহ্ন  |  ১৮৩০১৩১ বার পঠিত
জিয়াউর রহমানের সমাধিতে ‘আমরা বিএনপি পরিবার’-এর শ্রদ্ধা
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : বিএনপির প্রতিষ্ঠতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ‘আমরা বিএনপি পরিবার’। এসময় তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও ফাতেহা পাঠ করেন সংগঠনটির একটি প্রতিনিধি দল।

শনিবার (৩১ মে) ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর সমাধিতে যায় একটি প্রতিনিধি দল। এতে ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই জামান সেলিম ও আবুল কাশেম, আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন ও রুবেল আমিন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান বাদল, স্বেচ্ছাসেবক দলের সদস্য তুহিন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাবিবুল বাশার, জেডআরএফ-এর পরিচালক প্রকৌশলী মো. মাহবুব আলম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ১নং যুগ্ম-সম্পাদক মুমিনুল ইসলাম জিসান, যুগ্ম-সম্পাদক হাসানুর রহমান, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাজল, শেকৃবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফরহাদ, বেসরকারি ইউনিভার্সিটি ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মিনার হোসেন, ছাত্রদল নেতা মিসবাহ, শোয়েব, অনিক, মারুফ, রোমান ও বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ইমতিয়াজ সেতু, বগুড়া জেলা এ্যাব-এর সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পাঠান, এ্যাব-কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষিবিদ আমিনুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর মাজারে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মওলানা আবদুল আজিজ এবং মোনাজাতে ঢাকা মহানগর যুবদলের নেতা মইনুল ইসলাম রনি, ফয়সাল হায়দার ও লিটন ফকিরসহ নেতাকর্মীরা অংশ নেন।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪