| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শার্শায় নাভারণে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক

reporter
  • আপডেট টাইম: Jul ০৫, ২০২৬ ইং | ০০:১৪:০১:পূর্বাহ্ন  |  ১৫৫০৮৪৫ বার পঠিত
শার্শায় নাভারণে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক

বেনাপোল প্রতিনিধি: যশোরের নাভারণ এলাকা থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইবলুম কাইয়ুম ওরফে বনি (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (৪ জুলাই) শার্শা থানা পুলিশ বিকাল সাড়ে  ৪ টার দিকে শার্শা নাভারণ কাজীরবেড় এলাকায় অভিযান পরিচালনা করে তার বাড়ির সামনের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। 

আটককৃত ইবলুম কাইয়ুম ওরফে বনি যশোর জেলার শার্শা নাভারন কাজীরবেড় গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে।

পুলিশ জানায়, অভিযাটি পরিচালনা করেন শার্শা থানার এসআই চিরঞ্জিৎ মন্ডল ও এএসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল। অভিযানকালে তার হেফাজতে তল্লাশি চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে যশোর আদালতে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪