| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মামলা রেকর্ডের ২৪ ঘন্টার আল্টিমেটাম মোস্তফার, না হলে থানা ঘেরাও

reporter
  • আপডেট টাইম: মে ৩১, ২০২৫ ইং | ১৪:৪৬:১২:অপরাহ্ন  |  ১৫৯০৪২৪ বার পঠিত
মামলা রেকর্ডের ২৪ ঘন্টার আল্টিমেটাম মোস্তফার, না হলে থানা ঘেরাও
ছবির ক্যাপশন: সংক্ষিপ্ত সমাবেশে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা

রংপুর প্রতিনিধি:

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রংপুরের বাসভবনে হামলা ও অগ্নি সংযোগের ঘটনায় মামলা রেকর্ডে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে মামলা রেকর্ড করা না হলে থানা ঘেরাও করা হবে।


শনিবার (৩১ মে) বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রংপুরের বাসভবনে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে দেশব্যাপী ঘোষিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।


তিনি বলেন, জুলাই অভ্যূত্থানে- আন্দোলনকারীদের জাতীয় পার্টি সর্বাত্মক সহযোগিতা করেছে, জিএম কাদেরের নেতৃত্বে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের খবর নিয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনে জাতীয় পার্টির বড় অবদান থাকা সত্ত্বেও আজ এনসিপির কুলাঙ্গারেরা জাতীয় পার্টির পিছে লাগছে, আমরা প্রশাসনকে বলতে চাই আপনারা মাঠ ছেড়ে দেন, মাঠ পরিস্কার করেন, আমরা জানান দিতে চাই জাতীয় পার্টির শক্তিমত্তা আছে কিনা! 


আইন শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে তিনি বলেন, আমরা চাই আপনারা সুষ্ঠু তদন্ত করবেন, ঘটনার ভিডিও ফুটেজ আছে দোষীদের সনাক্ত করে তাদের গ্রেফতার করেন। আমরা চাইনা, মব ভায়োলেন্সের মতো আমরাও মব ভায়োলেন্স করি। যদি তারা কোন একশন নেন তাহলে আমরাও পাল্টা রিঅ্যাকশন নেবো।


এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, রংপুর মহানগর সভাপতি ইউসুফ আহমেদ মহানগরের সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, মহানগর সহ-সভাপতি জাহিদুল ইসলাম সহ আরো অনেকে।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪