| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মার্কিন হামলায় ১০০ জন নিহতের দাবি ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৮, ২০২৬ ইং | ০৩:৪৬:২৮:পূর্বাহ্ন  |  ১৭৩৩৮০১ বার পঠিত
মার্কিন হামলায় ১০০ জন নিহতের দাবি ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার উদ্দেশ্যে পরিচালিত মার্কিন অভিযানে অন্তত ১০০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সরকার। বুধবার (৭ জানুয়ারি) এ তথ্য জানান ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো।

এর আগে রাজধানী কারাকাস থেকে নিহতের নির্দিষ্ট কোনো সংখ্যা প্রকাশ করা হয়নি। তবে ভেনেজুয়েলার সেনাবাহিনী ইতোমধ্যে তাদের ২৩ জন নিহত সদস্যের একটি তালিকা প্রকাশ করেছে। দেশটির কর্মকর্তারা অভিযোগ করেছেন, মাদুরোর নিরাপত্তা বাহিনীর উল্লেখযোগ্য একটি অংশকে পরিকল্পিতভাবে ও ‘ঠান্ডা মাথায়’ হত্যা করা হয়েছে।

এদিকে কিউবা জানিয়েছে, ভেনেজুয়েলায় অবস্থানরত তাদের সামরিক ও গোয়েন্দা সংস্থার কিছু সদস্যও ওই হামলায় নিহত হয়েছেন। বিষয়টি অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী কাবেলো আরও জানান, অভিযানের সময় প্রেসিডেন্ট মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ধরে নিয়ে যাওয়া হয় এবং তিনি মাথায় আঘাত পান। একই ঘটনায় প্রেসিডেন্ট মাদুরো নিজেও পায়ে আঘাতপ্রাপ্ত হন বলে দাবি করেন তিনি।

রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত তার সাপ্তাহিক অনুষ্ঠানে কাবেলো ভেনেজুয়েলার সেনাসদস্যদের ‘বীরত্বপূর্ণ’ ভূমিকার প্রশংসা করেন। তিনি জানান, অভিযানে নিহত সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গত মঙ্গলবার থেকে দেশজুড়ে এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

এই হামলার ঘটনায় ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক আরও চরম উত্তেজনার দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪