| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

reporter
  • আপডেট টাইম: জুন ০১, ২০২৫ ইং | ০৮:০৫:১১:পূর্বাহ্ন  |  ২৫২৬৭৭৪ বার পঠিত
অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
ছবির ক্যাপশন: অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

বগুড়া প্রতিনিধি:

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের দায়ে বগুড়ার তিনটি খাদ্য ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ৯৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


রোববার (১ জুন) দুপুরে শেরপুর উপজেলায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বগুড়া ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মেহেদী হাসান। এসময় জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও জেলা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন। 

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের দায়ে বৈকালি দই-মিষ্টি ঘরকে ৫০ হাজার, শৈলী ফুড পার্ক এন্ড চাইনিজকে ৪০ হাজার এবং দই মেলাকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।


তিনি আরও জানান, অবৈধ খাদ্য ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং জনগণের স্বাস্থ্য সুরক্ষায় জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগগুলি কার্যকর ভূমিকা পালন করবে।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪