| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপির বাজেট প্রতিক্রিয়া বুধবার

reporter
  • আপডেট টাইম: জুন ০২, ২০২৫ ইং | ০৮:২৯:২৯:পূর্বাহ্ন  |  ২২২৪১৪৮ বার পঠিত
বিএনপির বাজেট প্রতিক্রিয়া বুধবার
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : অন্যান্য বছরের মতো এবারও ২০২৫-২০২৬অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আন্ষ্ঠুানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি। বুধবার (৪ জুন) বেলা ১১টায় বাজেট প্রতিক্রিয়া দেওয়া হবে।

সোমবার (২জুন) বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

বাজেট নিয়ে অনানুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর সময় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাজেটের ওপর বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানতে বুধবার সকাল ১১টায় গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন হবে। সেদিন পার্টির পক্ষ থেকে আমরা বাজেটের ওপর যে ভাবনা সেটা আমরা দেবো।

এর আগে ২০২৫-২৬ অর্থবছরের জন্য সাত লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এবার জাতীয় সংসদ না থাকায় ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিসহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে সম্প্রচার করা হয়।

এবারের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪