| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল, সম্পাদক মুজাহিদ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১০, ২০২৬ ইং | ১০:২৭:৫৮:পূর্বাহ্ন  |  ১৩৬৭ বার পঠিত
দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল, সম্পাদক মুজাহিদ

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাবের দুই বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সামছুল ইসলাম সরদার খেজুরকে সভাপতি ও মুজাহিদ সর্দার তালহাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে দিরাই পৌরশহরের জালাল সিটি সেন্টারের কনফারেন্স হলে প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইয়াহিয়া চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন জোসেফের পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

কমিটির সহসভাপতি হয়েছেন জাকারিয়া হোসেন জোসেফ ও মো. রুহুল আমিন। যুগ্ম সম্পাদক সুজন মিয়া, সহসাধারণ সম্পাদক আবুল ফজল আকাশ, অর্থ সম্পাদক সালমান মিয়া, দপ্তর সম্পাদক উমেদ আলী এবং তথ্য ও প্রকাশনা সম্পাদক মুক্তার হোসেন।

নির্বাহী সদস্যরা হলেন অশোক তালুকদার, শাহজাহান সিরাজ ও জুবের সরদার দিগন্ত। এ ছাড়া সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান পাভেল, মোস্তাহার মিয়া মোস্তক, মাইদুল ইসলাম সোহাগ, জাকির হোসেন জোহান, আখতার সাদিক ও মোশাররফ হোসেন গনি।

প্রেসক্লাবের উপদেষ্টা হিসেবে রয়েছেন প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ূম, নেছারুল হক খোকন, শাহজাহান চৌধুরী, ইয়াহিয়া চৌধুরী, আল-হেলাল, কুদরত পাশা ও মুহাম্মদ আব্দুল বাছির সরদার।

সভাপতির বক্তব্যে ইয়াহিয়া চৌধুরী বলেন, ১৯৮৫ সালে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ূমকে সভাপতি ও হাবিবুর রহমান তালুকদারকে সাধারণ সম্পাদক করে কয়েকজন সাংবাদিকের উদ্যোগে দিরাই প্রেসক্লাবের যাত্রা শুরু হয়। সময়ের পরিক্রমায় সংগঠনটি আজ বৃহৎ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

তিনি প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রয়াত হাবিবুর রহমান তালুকদার ও টিপু সুলতানের অবদানের কথা স্মরণ করে বলেন, সংগঠনের উন্নয়নে তাঁদের শ্রম ও ত্যাগ কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হবে। নতুন কমিটির সদস্যরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও মানুষের সেবায় কাজ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি প্রেসক্লাবের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করার আহ্বান জানান।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪