| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাজেট নিয়ে এনসিপি প্রতিক্রিয়া জানাবে মঙ্গলবার

reporter
  • আপডেট টাইম: জুন ০২, ২০২৫ ইং | ০৯:১৪:১৮:পূর্বাহ্ন  |  ২২২৪১১৩ বার পঠিত
বাজেট নিয়ে এনসিপি প্রতিক্রিয়া জানাবে মঙ্গলবার
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট প্রস্তাব হয়েছে আজ। বাজেট নিয়ে বরাবরই রাজনৈতিক দলগুলো প্রতিক্রিয়া জানিয়ে থাকে। মঙ্গলবার (৩ জুন) বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (২ জুন) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে সাংবাদিকরা বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে আগামীকালের কথা জানিয়েছেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

তিনি বলেন, আগামীকাল আমরা আমাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবো।

এর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। এতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪