| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খাসির মাংস খেতে চাওয়ায় ছেলেকে পিটিয়ে মারলেন বাবা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৮, ২০২৬ ইং | ১৩:১৫:১৭:অপরাহ্ন  |  ৯৬৩ বার পঠিত
খাসির মাংস খেতে চাওয়ায় ছেলেকে পিটিয়ে মারলেন বাবা
ছবির ক্যাপশন: নিহত মহেশ গায়কোয়াড়

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের পুনেতে শ্রাবণ মাসে খাসির মাংস খেতে চাওয়ায় নিজের ছেলেকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। নিহত যুবকের নাম মহেশ গায়কোয়াড়।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর পরিবারের সদস্যরা শ্রাবণ মাসে কোনো ধরনের আমিষ জাতীয় খাবারই খাচ্ছিলেন না। এই মাসকে বেশ কয়েকটি ভারতীয় রাজ্যে পবিত্র বলে গণ্য করা হয়। এ কারণে অনেক ভারতীয় পরিবারই এই সময়ে মাছ, মাংস কিংবা ডিম খায় না।

মহেষ যখন তার পরিবারকে জানান যে তিনি বাড়ির ভেতরেই খাসির মাংস খেতে চান তখন থেকেই বিপত্তির শুরু। এ ঘটনার পর বাবা ও ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়। খবর এনডিটিভির।

বাকবিতণ্ডা এক পর্যায়ে শারীরিক সংঘর্ষে গড়ায়। রাগান্বিত হয়ে মহেষের বাবা তাকে পেটাতে শুরু করেন। আঘাত এতটাই গুরুতর ছিল যে, মহেষ মারা যান।

তবে, এখানেই ঘটনার শেষ নয়। পুলিশকে না জানিয়ে মহেষের মা উল্টো খুনের প্রমাণ লোপাট করতে মহেষের বাবাকে সাহায্য করেন।

পুলিশ জানায়, ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পরপরই এ ঘটনায় তদন্ত শুরু করা হয় এবং দ্রুতই অভিযুক্ত দুজনকে গ্রে করা হয়। তাদের দুজনকেই কারাগারে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪