| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন যারা ধান্ধায় নামসে এরাই বেঈমান আর প্রতারক: তাজনূভা জাবীন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৪, ২০২৬ ইং | ১৬:১২:৫৪:অপরাহ্ন  |  ১৩৩২৬২১ বার পঠিত
নতুন যারা ধান্ধায় নামসে এরাই বেঈমান আর প্রতারক: তাজনূভা জাবীন

স্টাফ রিপোর্টার: এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন বলেছেন, ‘হওয়ার কথা ছিল গণঅভ্যুত্থানের নেতা, হয়ে গেছে ওবায়দুল কাদের আর শামীম ওসমান।’ শনিবার (২৩ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

জাবীন লেখেন, ‘এত মানুষের রক্তের উপর দাঁড়ায়ে একেকজন উদ্ধত, বেয়াদব বের হইসে। ছিঃ। একেকজনের বক্তব্য দেখতেসি আর নিজেকে বিশ্বাস করাচ্ছি জুলাই গণঅভ্যুত্থানের গর্ভ থেকে কোন লেভেলের ধান্দাবাজ এবারের নির্বাচনে অংশ নিচ্ছে। কথা বলার সময় এই অহংকার, এই দাম্ভিকতা পরিষ্কার প্রমাণ এদের দৈন‍্যতা সম্পর্কে, মানুষ হিসেবে তাদের অবস্থান সম্পর্কে। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তো আছে, কিন্তু নীতি, শিক্ষা, মূল‍্যবোধ, আদর্শে ঘোড়ার ডিম। নিজের চোখে না দেখলে আমি বিশ্বাস করতাম না এরা কি অসহনীয় পর্যায়ের অযোগ্য।’

তিনি আরও লেখেন, ‘আমি নিশ্চিত, যারা পুরনো চাঁদাবাজ আর ধর্ম ব্যবসায়ী তারা না, নতুন যারা ধান্ধায় নামসে এরাই সবচেয়ে বড় বেঈমান আর প্রতারক। বাকিদের মানুষের ঘৃণা কামাইতে যুগের পর যুগ লাগসে, এরা দেড় বছরে ওই পর্যায়ে চলে গেসে। Shame!! Shame!!! Shame!!!!’

গত ডিসেম্বরে জামায়াতের সঙ্গে এনসিপির সমঝোতার বিষয়টি অনেকটাই চূড়ান্ত হওয়ার পর দল থেকে পদত্যাগ করেন তাজনূভা জাবীন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪