| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণের কল্যাণ কামনা জামায়াতের

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৪, ২০২৬ ইং | ১৭:০০:৪১:অপরাহ্ন  |  ১৩৩২৩৭৩ বার পঠিত
প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণের কল্যাণ কামনা জামায়াতের
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: ভারতের জনগণকে শুভেচ্ছা জানিয়ে তাদের সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শনিবার(২৪ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ভারতীয় হাই কমিশন আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে জামায়াতের পক্ষ থেকে এই শুভেচ্ছা বার্তা দেওয়া হয়। দলের প্রচার বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন উপস্থিত ছিলেন। এ সময় ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা ও তার স্ত্রী মানু ভার্মা জামায়াতের প্রতিনিধিদের স্বাগত জানান।

অনুষ্ঠানে মিয়া গোলাম পরওয়ার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ভারতের জনগণকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান এবং তাদের শান্তি, অগ্রগতি ও সার্বিক কল্যাণ কামনা করেন।

প্রতিবছর ২৬ জানুয়ারি ভারত প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও সিভিল সোসাইটির প্রতিনিধিরা অংশ নেন।

রিপোটার্স ২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪