স্টাফ রিপোর্টার: ঢাকা-৫ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী কামাল হোসেনের পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টায় ডেমরা বাজার থেকে শুরু হয়ে গণসংযোগ মালা মার্কেট, মীরপাড়া, বড় পাইটি হয়ে ওয়াসা মোড়ে শেষ হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি জনাব মোহাম্মদ কামাল হোসেন।
সভায় ৬৯নং ওয়ার্ডের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আদনানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক মোকাররম হোসেন, ঢাকা-৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি জনাব আব্দুস সালাম এবং এনসিপির ঢাকা মহানগরী দক্ষিণের যুগ্ম আহ্বায়ক দ্বীন মোহাম্মদ মিন্টু।
রিপোর্টার্স২৪/এসসি