রিপোর্টার্স২৪ ডেস্ক: বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৮টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বসুন্ধরা কার্যালয়ে আমীরে জামায়েত ডা. শফিকুর রহমান এবং যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ রাষ্ট্রদূত মি. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাতের সময় দূতাবাসের পলিটিক্যাল ও ইকনমিক কনসোলার মি. এরিক গিলম্যান, পাবলিক অফিসার মিস. মনিকা এল সাই, পলিটিক্যাল অফিসার মি. জেমস স্টুয়ার্ট এবং পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদও উপস্থিত ছিলেন।
সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে। বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প-বাণিজ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার এবং রোহিঙ্গা ইস্যু সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।
রাষ্ট্রদূত মি. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় জামায়েতে ইসলামীর ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি উভয় দেশের মধ্যে ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ প্রকাশ করা হয়।
জামায়েতের সঙ্গে সাক্ষাতে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো: মোবারক হোসাইন এবং আমীরে জামায়েতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
রিপোর্টার্স২৪/ঝুম