| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের সংসদে দেখতে চাই না: নাহিদ ইসলাম

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩০, ২০২৬ ইং | ০৬:৪৪:৫৬:পূর্বাহ্ন  |  ১৩০১২৯৭ বার পঠিত
দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের সংসদে দেখতে চাই না: নাহিদ ইসলাম
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ভূমিদস্যু, দুর্নীতিবাজ, চাঁদাবাজ কিংবা কোনো অসৎ মানুষকে সংসদে দেখতে চাই না।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর বনশ্রী এলাকায় নির্বাচনী প্রচারণার সময় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “আমি এই বনশ্রী এলাকায় বড় হয়েছি। আপনাদের জন্য কাজ করতে চাই। আমরা এই এলাকার উন্নয়ন চাই। যেমন দেশ সংস্কার চাই, তেমনি এই এলাকার সংস্কারও চাই।”

তিনি আরও বলেন, “৫ আগস্টের পর প্রধানমন্ত্রী হাসিনা দেশে নেই। তার আমলে যে ধরণের রাজনীতি হয়েছে, তা আর বাংলাদেশে হবে না। চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির রাজনীতি আর সহ্য করব না। আমরা ভূমিদস্যু, দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও কোনো অসৎ মানুষকে সংসদে দেখতে চাই না। ১১ দলের পক্ষ থেকে আমরা এই দুর্নীতি ও বৈষ্যমের বিরুদ্ধে অবস্থান নিয়েছি।”

নাহিদ ইসলাম আরও বলেন, বনশ্রী এলাকায় গ্যাস সংকট, রাস্তা-ঘাট সংস্কারের অভাব রয়েছে। চাঁদাবাজি ও মাদক কারবারের সমস্যা দেখা দিয়েছে। তিনি জানান, ক্ষমতায় এলে এসব সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হবে এবং কোনো নাগরিক সমস্যা হলে থানায় গেলে ওসির সহায়তা নিশ্চিত হবে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪