| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৩ তারিখ থেকে নতুন বাংলাদেশ দেখবেন: জামায়াত আমির

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩০, ২০২৬ ইং | ০৭:০০:২৮:পূর্বাহ্ন  |  ২৫৯১৫১৩ বার পঠিত
১৩ তারিখ থেকে নতুন বাংলাদেশ দেখবেন: জামায়াত আমির
ছবির ক্যাপশন: সংগৃহীত

নোয়াখালী প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১৩ তারিখ থেকে নতুন বাংলাদেশ দেখার সুযোগ পাবেন দেশের মানুষ।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “গত দেড় বছর যারা ধৈর্য ধরতে পারেননি, যারা অধৈর্য হয়ে অপকর্ম করেছেন, তাদের জন্য অশনিসংকেত ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।”

এর আগে সকাল ৯টায় জেলা জামায়াতের আমির ও নোয়াখালী-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মো. ইসহাক খন্দকারের সভাপতিত্বে জনসভা শুরু হয়। এ সময় স্থানীয় জামায়াত ও ১১ দলীয় জোটের নেতারা বক্তব্য রাখেন।

ইসহাক খন্দকার জানান, জামায়াত আমির ডা. শফিকুর রহমান আজ জেলার বিভিন্ন স্থানে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন। দুপুরের নোয়াখালী জিলা স্কুলের জনসভার পরে তিনি বিকেলে লক্ষ্মীপুর ও সন্ধ্যায় কুমিল্লা টাউন হল ময়দানে জনসভায় বক্তব্য দেবেন।

জনসভায় জামায়াতের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম বিল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগাহ, ডাকসুর ভিপি সাদিক কায়েম, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মুতাসিম বিল্লাহ শাহেদী ও তথ্য সম্পাদক মুহাম্মাদ সায়েদ সুমনসহ কেন্দ্রীয় নেতারা।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪