| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লন্ডন থেকে আসা মুফতিকে আবার সেখানে পাঠাতে হবে: রাশেদ প্রধান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩০, ২০২৬ ইং | ১১:৩১:৩৬:পূর্বাহ্ন  |  ১৯০৪৩৭৩ বার পঠিত
লন্ডন থেকে আসা মুফতিকে আবার সেখানে পাঠাতে হবে: রাশেদ প্রধান
ছবির ক্যাপশন: সংগৃহীত

নোয়াখালী প্রতিনিধি: জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, লন্ডন থেকে পলাতক এক মুফতি জায়ামাতকে গুপ্ত বললেও আসলে তিনিই ১৭ বছর গুপ্ত ছিলেন। তাকে দিল্লি বা পিন্ডি নয়, আবারও লন্ডন পাঠানো হবে।

রাশেদ প্রধান শুক্রবার (৩০ জানুয়ারি) নোয়াখালী জিলা স্কুল মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় এই মন্তব্য করেন। তিনি ভোটারদের ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা ও শাপলা প্রতীকে ভোট দিয়ে ওই মুফতিকে পুনরায় লন্ডন পাঠানোর আহ্বান জানান।

জেলা জামায়াতের আমির ও নোয়াখালী-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মো. ইসহাক খন্দকার সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম বিল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগাহ, ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪