| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাণিজ্য-বিনিয়োগে বাংলাদেশকে সহায়তার আশ্বাস যুক্তরাজ্যের

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩০, ২০২৬ ইং | ১৬:২৪:৩২:অপরাহ্ন  |  ৫৮ বার পঠিত
বাণিজ্য-বিনিয়োগে বাংলাদেশকে সহায়তার আশ্বাস যুক্তরাজ্যের

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক বলেছেন, বাণিজ্য, বিনিয়োগ, অভিবাসন ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশকে সহায়তা করবে তার দেশ।

আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবীরের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সারাহ কুক বলেছেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের অংশীদারত্বের শক্তি ও ব্যপ্তি, যা প্রতিনিয়ত আরও সুদৃঢ় ও মজবুত হচ্ছে। ​আমাদের কথোপকথনে নানা যৌথ অগ্রাধিকারের বিষয় উঠে এসেছে; যার মধ্যে রয়েছে বাণিজ্য ও বিনিয়োগ, অভিবাসনবিষয়ক সহযোগিতা, রোহিঙ্গা সংকটে সহায়তা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু।

‘​আর এটি এই কারণেই সম্ভব হয়েছে, কারণ যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে রয়েছে একটি দীর্ঘস্থায়ী অংশীদারত্ব— যা আমাদের দুদেশের জনগণের মধ্যকার গভীর সম্পর্ক, প্রাণবন্ত বাণিজ্য ও বিনিয়োগের মেলবন্ধন এবং আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে নিবিড় সহযোগিতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে’, যোগ করেন যুক্তরাজ্যের হাইকমিশনার।

সারাহ কুক বলেছেন, ​আমি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে পেরে এবং তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত। আর অবশ্যই, আমাদের শক্তিশালী অংশীদারত্বকে আরও এগিয়ে নিতে এবং উভয় দেশের জন্যই দৃশ্যমান ও বাস্তব সুফল বয়ে আনতে আমি বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আশা প্রকাশ করছি।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪