| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পারমাণবিক অস্ত্র বর্জন করবে তেহরান

ইরান গুরুত্বের সঙ্গে আলোচনা করছে, জানালেন ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০১, ২০২৬ ইং | ০৯:৪৬:২১:পূর্বাহ্ন  |  ৮৮৯০৮ বার পঠিত
ইরান গুরুত্বের সঙ্গে আলোচনা করছে, জানালেন ট্রাম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার টানাপোড়েনের মাঝেই আলোচনার পথে অগ্রগতির ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান এখন ওয়াশিংটনের সঙ্গে গুরুত্ব সহকারে আলোচনা করছে এবং আলোচনার মাধ্যমে ইরান পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে সরে আসতে পারে। এমন আশাই করছেন তিনি।

রোববার (১ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প। এক সাংবাদিক ইরান ইস্যুতে তার সর্বশেষ অবস্থান জানতে চাইলে শুরুতে বিষয়টি এড়িয়ে যেতে চান তিনি। তবে কিছুক্ষণ পর মন্তব্য করতে রাজি হন।

ট্রাম্প বলেন, আমরা মধ্যপ্রাচ্যে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম পাঠিয়েছি। আমি আশা করছি, ইরান এমন একটি আলোচনায় বসবে, যার ফলাফল আমাদের কাছে গ্রহণযোগ্য হবে।

তিনি আরও জানান, ইরানের সঙ্গে আলোচনার সুযোগ এখনো উন্মুক্ত রয়েছে এবং কূটনৈতিক সমাধানই তার পছন্দ।

এ সময় সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সাম্প্রতিক মন্তব্য নিয়েও প্রশ্ন করা হয় ট্রাম্পকে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রে এক বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাম্প যদি তার হুমকি অনুযায়ী ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ না নেন, তাহলে ইরানের সরকার আরও শক্তিশালী হয়ে উঠতে পারে।

এ বিষয়ে প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, অনেকে এভাবে ভাবেন, আবার অনেকে ভিন্নমত পোষণ করেন। তিনি স্পষ্ট করে জানান, এখনো সব পথ খোলা রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরান চাইলে এমন একটি চুক্তিতে পৌঁছাতে পারে, যেখানে পারমাণবিক অস্ত্রের কোনো জায়গা থাকবে না। তাদের সেটাই করা উচিত। তবে তারা আদৌ সে পথে যাবে কি না, তা আমি নিশ্চিত নই, বলেন তিনি।

ট্রাম্পের ভাষায়, তারা আমাদের সঙ্গে কথা বলছে। এবং শুধু কথা নয়। গুরুত্বের সঙ্গেই আলোচনা করছে।


সূত্র: টাইমস অব ইসরায়েল

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪