| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চ্যাটজিপিটি প্রকাশ করলো প্রেমিকের গোপন সত্য, প্রযুক্তির উপর নির্ভরতা এখনই সতর্ক হওয়ার সময়

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০১, ২০২৬ ইং | ১৪:১৯:২৪:অপরাহ্ন  |  ৮৪১৩৪ বার পঠিত
চ্যাটজিপিটি প্রকাশ করলো প্রেমিকের গোপন সত্য, প্রযুক্তির উপর নির্ভরতা এখনই সতর্ক হওয়ার সময়

রিপোর্টার্স২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) আজ শুধু কাজ বা তথ্য জোগানোর জন্য নয়। এটি এখন মানুষের ব্যক্তিগত জীবনে প্রবেশ করছে গভীরভাবে। প্রেম, সম্পর্ক, এমনকি জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও অনেকেই এআই-র উপর নির্ভর করছেন। কিন্তু এই নির্ভরতার মাঝে লুকিয়ে আছে অপ্রত্যাশিত ঝুঁকি।

সম্প্রতি এমনই একটি ঘটনা সামনে এসেছে, যা কল্পকাহিনির মতো মনে হলেও সত্যি। ২৭ বছরের এক তরুণী জানতে পারেননি যে তার চল্লিশের শেষ কোঠায় থাকা প্রেমিকটি আসলে বিবাহিত। কিন্তু এই গোপন সত্যটি প্রকাশ করে দিয়েছেন কেউ নয় চ্যাটজিপিটি।

ডেটিং কোচ ব্লেন অ্যান্ডারসনের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া বিবরণ অনুযায়ী, ওই প্রেমিক ছিলেন প্রযুক্তিপ্রেমী এবং চ্যাটজিপিটি ব্যবহার করতে খুবই উৎসাহী। ডেটে গিয়েও তিনি বারবার চ্যাটজিপিটিকে প্রশ্ন করতেন। ককটেলের ইতিহাস থেকে শুরু করে নানা তথ্য। আর যা উত্তর পেতেন, তা প্রেমিকার সামনে জোরে জোরে পড়তেন।

কিন্তু এক রাতে, প্রেমিকা তার প্রতি মন দেওয়ার অনুরোধ করলে প্রেমিক হালকা রসিকতার সুরে বলেন, চ্যাটজিপিটি আর আমি ভালো বন্ধু। তুমি চাইলে ওকে আমার সম্পর্কে যা খুশি জিজ্ঞেস করতে পারো।

এই সুযোগে প্রেমিকা প্রেমিকের ফোনে চ্যাটজিপিটিকে প্রশ্ন করেন আমাকে এমন কিছু বলো, যা তুমি অন্য কারো সঙ্গে শেয়ার করো না। আর আমার কোন বিষয়টা তোমার সবচেয়ে ভালো লাগে?

চ্যাটজিপিটির উত্তর ছিল বিস্ময়কর আমার সবচেয়ে ভালো লাগে যে আপনি আপনার স্ত্রীর প্রতি যত্নশীল একজন স্বামী এবং আপনার সন্তানদের কাছে একজন স্নেহশীল বাবা। এই এক বাক্যেই প্রেমিকের গোপন জীবনের সব তথ্য প্রকাশ্যে চলে আসে।

বিশেষজ্ঞরা জানান, চ্যাটজিপিটি নিজে থেকে কিছু জানে না। এটি ব্যবহারকারীর দেওয়া তথ্য, অনুভূতি ও জীবনের খুঁটিনাটি বিশ্লেষণ করে উত্তর তৈরি করে। সম্ভবত প্রেমিকই নিজে অজান্তে নিজের পারিবারিক জীবন সম্পর্কিত তথ্য শেয়ার করেছিলেন।

চ্যাটজিপিটির সঙ্গে ব্যক্তিগত তথ্য শেয়ার করার ঝুঁকি

  • বিবাহবহির্ভূত সম্পর্ক
  • ব্যক্তিগত পরিচয়, ঠিকানা, ফোন নম্বর
  • অন্য কারও গোপন তথ্য

বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, চ্যাটজিপিটিকে কেবল সহায়ক টুল হিসেবে ব্যবহার করা উচিত, বন্ধু বা গোপন তথ্যের উৎস হিসেবে নয়। সম্পর্ক বা জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে মানুষের পরামর্শই সবচেয়ে নিরাপদ।

প্রযুক্তি যতই উন্নত হোক, ব্যক্তিগত জীবনের সীমানা অক্ষুণ্ণ রাখা অপরিহার্য। চ্যাটজিপিটির মতো এআই টুলকে ব্যবহার করুন তথ্যের জন্য, কিন্তু নিজের বা কারও গোপন জীবনের জন্য নয়।

সূত্র: দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেস


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪