| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অনলাইনে গেম খেলা নিয়ে অভিমান: বহুতল থেকে ঝাঁপ দিয়ে তিন বোনের মৃত্যু!

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৪, ২০২৬ ইং | ১৪:০৭:৩২:অপরাহ্ন  |  ৫৭৮৭৬ বার পঠিত
অনলাইনে গেম খেলা নিয়ে অভিমান: বহুতল থেকে ঝাঁপ দিয়ে তিন বোনের মৃত্যু!
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে অনলাইন গেম খেলা নিয়ে বাবা–মায়ের সঙ্গে বিরোধের জেরে এক বহুতল আবাসন থেকে ঝাঁপ দিয়ে তিন বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত প্রায় ২টার দিকে লোনি এলাকার একটি আবাসনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত তিন কিশোরীর বয়স যথাক্রমে ১২, ১৪ ও ১৬ বছর। তারা তিনজনই মোবাইলভিত্তিক অনলাইন গেমে আসক্ত ছিল। ঘটনার পরপরই টিলা মোড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, করোনাভাইরাস মহামারির সময় থেকেই তিন বোনের অনলাইন গেমের প্রতি আগ্রহ বাড়তে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে সেই আসক্তি তীব্র হয়। পরিবারের সদস্যদের অভিযোগ, মাঝেমধ্যে তারা স্কুলেও না গিয়ে গেম খেলায় সময় দিত।

এ কারণে বাবা–মায়ের সঙ্গে তাদের প্রায়ই বকাঝকা ও মতবিরোধ হতো। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতেও গেম খেলা নিয়েই পরিবারে অশান্তি হয়। বাবা–মা গেম খেলতে বাধা দিলে কিছু সময়ের মধ্যেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ কর্মকর্তারা জানান, ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে নিহতদের পরিবারের সদস্য ও আবাসনের অন্যান্য বাসিন্দাদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

সূত্রের খবর, সম্প্রতি তিন বোন একটি টাস্কভিত্তিক অনলাইন গেমে বিশেষভাবে আসক্ত হয়ে পড়ে। ওই গেম খেলা নিয়েই বাবা–মায়ের সঙ্গে তাদের বিরোধের সূত্রপাত হয়েছিল বলে তদন্তকারীরা মনে করছেন। সূত্র: আনন্দবাজার

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪