| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৩০ দফা ইশতেহার ও ১২টি বিশেষ কর্মসূচির ঘোষণা ইসলামী আন্দোলনের

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৪, ২০২৬ ইং | ১৬:১০:৪৯:অপরাহ্ন  |  ৫৬৮৯১ বার পঠিত
৩০ দফা ইশতেহার ও ১২টি বিশেষ কর্মসূচির  ঘোষণা ইসলামী আন্দোলনের
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। ‘জনপ্রত্যাশার বাংলাদেশ’ শীর্ষক ইশতেহারে ৩০টি মৌলিক দফা এবং ১২টি বিশেষ কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করেন দলটির আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

৩০ দফা মৌলিক ইশতেহারের মূল বিষয়সমূহ

দেশের স্থায়ী শান্তি, মানবতার মুক্তি ও রাজনীতিতে গুণগত পরিবর্তন।

দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা।

সমানাধিকার, মানবিক মর্যাদা, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা।

রাষ্ট্র পরিচালনায় সর্বত্র শরীয়াহর প্রাধান্য।

কৃষি ও শিল্পবিপ্লবের মাধ্যমে বেকারত্ব ও দারিদ্র্যমুক্ত অর্থনৈতিক উন্নয়ন।

নৈতিকতায় সমৃদ্ধ, কর্মমুখী ও বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা।

সার্বজনীন কর্মসংস্থান নিশ্চিতকরণ।

পর্যায়ক্রমিক রাষ্ট্রসংস্কার ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা।

মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের মূল্যবোধ অক্ষুণ্ণ রাখা।

আর্থিক, সামরিক ও কূটনৈতিক সক্ষমতা বৃদ্ধি।

নারীর অধিকারসহ সকল প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার সুরক্ষা।

রাষ্ট্র, সমাজ ও অর্থনীতিতে বৈষম্য বিলোপ।

সাশ্রয়ী ও উন্নত স্বাস্থ্যসেবা, পরিবেশ দূষণ রোধ ও দুর্যোগ ব্যবস্থাপনা।

ধর্মীয় স্বাধীনতা ও পারস্পরিক সহাবস্থান নিশ্চিতকরণ।

আইনের শাসন ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা।

সুষ্ঠু নির্বাচন ও কার্যকর সংসদ প্রতিষ্ঠায় Proportional Representation (PR) পদ্ধতি বাস্তবায়ন।

শ্রমিক ও শ্রমের মর্যাদা সংরক্ষণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক সিন্ডিকেট ভাঙা।

১২টি বিশেষ কর্মসূচি

১. হতদরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য মাসিক ৫ হাজার টাকা নগদ সহায়তা।

২. প্রাথমিক শিক্ষার্থীদের জন্য প্রতিদিন একবেলা পুষ্টিকর খাবার।

৩. ১৮–২৪ বছর বয়সী যুবকদের জন্য সুদমুক্ত, জামানতবিহীন এককালীন ঋণ।

৪. সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি ও কৃষিকার্ড চালু।

৫. ন্যাশনাল জব পোর্টাল, দেশ ও বিদেশে চাকরি ও প্রশিক্ষণের সুযোগ।

৬. কর্মজীবী মায়েদের জন্য পর্যাপ্ত দিবাযত্ন কেন্দ্র।

৭. ঢাকাসহ সকল নগরে সরকার নিয়ন্ত্রিত ও ফ্র্যাঞ্চাইজভিত্তিক বাস ব্যবস্থা।

৮. সেবাকেন্দ্রিক কর ব্যবস্থা।

৯. নির্বিঘ্ন নাগরিক সেবা নিশ্চিতকরণ।

১০. নারী পোশাকশ্রমিকদের জন্য আবাসন ব্যবস্থা।

১১. দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অবৈধ সিন্ডিকেট ভাঙা।

১২. কওমি মাদরাসার স্বীকৃতি ও রাষ্ট্রীয় পদে উলামায়ে কেরামের অংশগ্রহণ।

ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪