| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নবায়নের আহ্বান পোপ লিওর

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৪, ২০২৬ ইং | ১৮:৪৭:৪৮:অপরাহ্ন  |  ৫৬৩২৫ বার পঠিত
পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নবায়নের আহ্বান পোপ লিওর
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে তাদের মধ্যে বিদ্যমান সর্বশেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্ট (New START) নবায়নের আহ্বান জানিয়েছেন পোপ লিও। এই চুক্তির মাধ্যমে দুই দেশ তাদের মোতায়েনকৃত কৌশলগত পারমাণবিক অস্ত্রের সংখ্যা সীমিত রাখে।

বুধবার(৪ফেব্রুয়ারি) ভ্যাটিকানে সাপ্তাহিক সাধারণ সমাবেশে দেওয়া বক্তব্যে পোপ লিও বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি একটি নতুন অস্ত্র প্রতিযোগিতা ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা চালানোর দাবি জানাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রথম নাগরিক হিসেবে পোপ নির্বাচিত হওয়া লিও বলেন, ভয় ও অবিশ্বাসের যুক্তির বদলে একটি যৌথ নৈতিকতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি জরুরি।

২০১০ সালে স্বাক্ষরিত নিউ স্টার্ট চুক্তির মেয়াদ বৃহস্পতিবার শেষ হওয়ার কথা রয়েছে। গত সেপ্টেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চুক্তিটি অনানুষ্ঠানিকভাবে আরও এক বছরের জন্য বাড়ানোর প্রস্তাব দিলেও বুধবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি।

পোপ লিও বলেন, আমি একটি জরুরি আবেদন জানাচ্ছি এই গুরুত্বপূর্ণ চুক্তিকে যেন শেষ হতে দেওয়া না হয়। এটি কেবল দুটি দেশের বিষয় নয়, বরং বৈশ্বিক কল্যাণের সঙ্গে জড়িত।

বিশেষজ্ঞরা বলছেন, নিউ স্টার্টের মেয়াদ শেষ হলে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে চলে আসা আন্তর্জাতিক বিধিনিষেধ কার্যত শেষ হয়ে যাবে।

 রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪