| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সলঙ্গায় ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: জুন ০৮, ২০২৫ ইং | ০৬:৫২:৫৫:পূর্বাহ্ন  |  ২৫০৮১৩৮ বার পঠিত
সলঙ্গায় ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: সিরাজগঞ্জের সলঙ্গায় রহিমাবাদ সামাজিক উন্নয়ন সংগঠনের উদ্যোগে ঈদ পূনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের সলঙ্গায় রহিমাবাদ সামাজিক উন্নয়ন সংগঠনের উদ্যোগে ঈদ পূনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে সলঙ্গা থানার রহিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পূনর্মিলনীটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকোর্টের ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ্যাড. আসাদ উদ্দিন।

এসো মিলি ঐক্য গড়ি, সফল সমৃদ্ধ গ্রাম গড়ি স্লোগানে আয়োজিত ঈদ পূনর্মিলনী ও মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি'র সভাপতি ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সিনিয়র রিপোর্টার মো: কাওসার আজম, ঢাকা সিএমএম কোর্টের এপিপি আব্দুল্লাহ আল মামুন, রহিমাবাদ সামাজিক সংগঠন সংগঠনের সভাপতি শাহ আলম প্রমূখ।

অনুষ্ঠানে এলাকার কৃতি শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা বিশেষ ব্যাক্তিদের সন্মাননা জানানো হয়।#



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪