| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মালয়েশিয়ায় ৭.১ মাত্রার ভূমিকম্প, বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২২, ২০২৬ ইং | ২১:১৬:০৪:অপরাহ্ন  |  ১৩৮০৫০৯ বার পঠিত
মালয়েশিয়ায় ৭.১ মাত্রার ভূমিকম্প, বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার সাবাহ অঙ্গরাজ্যের উপকূলের কাছে বোর্নিও দ্বীপে রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১২টা ৫৭ মিনিটে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ইউনাইটেড স্টেট জিওলজিকাল সার্ভে (ইউএসজিএস)।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল সাবাহর রাজধানী কোটা কিনাবালুর উত্তর-পূর্ব দিকে ১০০ কিলোমিটারেরও কম দূরত্বে এবং উৎপত্তিস্থল সমুদ্রের ৬১৯.৮ কিলোমিটার গভীরে।

সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের গভীরতা বেশি হওয়ায় প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম। যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্রও বলেছে, কোনো সুনামি ঝুঁকি নেই এবং মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করেনি।

মালয়েশিয়ার আবহাওয়া অধিদপ্তর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ভূমিকম্পটির মাত্রা ৬.৮ হিসেবে উল্লেখ করেছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪