স্টাফ রিপোর্টার: ফেসবুক বর্তমানে প্রায় ৩০ হাজার সার্ভার দিয়ে পরিচালিত হচ্ছে। প্রতিটি সার্ভারে ব্যবহারকারীদের আপলোড করা প্রায় ৮০ বিলিয়ন ছবি সংরক্ষণ করা হচ্ছে এবং প্রতি সেকেন্ডে ৬ লাখের বেশি ছবি প্রদর্শন করা হচ্ছে।
২০০৮ সালের এপ্রিল পর্যন্ত ফেসবুকের সার্ভার সংখ্যা সম্পর্কে জানা ছিল ১০ হাজারের বেশি। কিন্তু ব্যবহারকারীর সংখ্যা ৩০ কোটির ঘর অতিক্রম করার পরও দীর্ঘদিন এই তথ্যই ব্যবহৃত হচ্ছিল। অবশেষে প্রযুক্তি বিভাগের সহসভাপতি জেফ রথসচাইল্ড জানালেন, এখন ফেসবুকের সার্ভারের সংখ্যা আনুমানিক ৩০ হাজারের কাছাকাছি এবং প্রতিদিন নতুন সক্ষমতা যুক্ত হচ্ছে।
২০০৮ সাল থেকে ফেসবুক প্রায় ২০ হাজার নতুন সার্ভার যুক্ত করেছে। সেই সময় সার্ভার কেনার জন্য কোম্পানিটি ১০ কোটি ডলার ঋণ নিয়েছিল।
ফেসবুকের সার্ভারে সংরক্ষিত প্রতিটি ছবির চারটি ভিন্ন মাপ রয়েছে। দৈনিক কার্যক্রম থেকে সংরক্ষিত তথ্যের পরিমাণ ২৫ টেরাবাইটের বেশি, যা যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের দৈনিক ডাক পরিবহনের তুলনায় প্রায় এক হাজার গুণ বেশি।
রথসচাইল্ড জানিয়েছেন, ঐতিহাসিকভাবে প্রতি ১০ লাখ সক্রিয় ব্যবহারকারীর বিপরীতে একজন প্রকৌশলী কাজ করেছেন এবং এই প্রকৌশলীরাই ফেসবুকের ওপর সবচেয়ে বড় প্রভাব রাখেন।
রিপোর্টার্স২৪/ঝুম