| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চ্যাটজিপিটি নিরাপদ নয়: ইলন মাস্ক

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৩, ২০২৬ ইং | ১৭:১৯:৫৯:অপরাহ্ন  |  ৩১০৮৪১ বার পঠিত
চ্যাটজিপিটি নিরাপদ নয়: ইলন মাস্ক
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক অভিযোগ করেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ChatGPT নিরাপদ নয়। তিনি অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, শিশু ও মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের এই এআই চ্যাটবট থেকে দূরে রাখা উচিত।

খুদে ব্লগিং প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক মন্তব্য করেন, যা নতুন করে চ্যাটজিপিটির নিরাপত্তা নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে। মাস্ক এক ব্যবহারকারীর পোস্ট উদ্ধৃত করে বলেন, কানাডার একটি বিদ্যালয়ে বন্দুক হামলার আগে হামলাকারী জেসি ভ্যান রুটসেলার চ্যাটজিপিটির সঙ্গে হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলেন। ওই কথোপকথনের কিছু বার্তা স্বয়ংক্রিয় পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে শনাক্ত করা হয়েছিল।

ওপেনএআইয়ের মুখপাত্র জানিয়েছেন, সংশ্লিষ্ট ব্যবহারকারীর অ্যাকাউন্ট পরে নিষিদ্ধ করা হয়, তবে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে জানানোর প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করেনি।

এর আগে মাস্ক দাবি করেছিলেন, চ্যাটজিপিটি ব্যবহারের সঙ্গে অন্তত নয়টি মৃত্যুর ঘটনা সম্পর্কিত, যার মধ্যে পাঁচটি আত্মহত্যা। তিনি বলেন, আপনার প্রিয়জনদের চ্যাটজিপিটি ব্যবহার করতে দেবেন না।

অপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান মন্তব্য করেছেন, এসব ঘটনা মর্মান্তিক হলেও প্রযুক্তিকে এককভাবে দায়ী করা যায় না। তিনি পাল্টা সমালোচনা করেছেন মাস্কের X AI এবং টেসলার অটোপাইলট প্রযুক্তি সম্পর্কিত দুর্ঘটনার প্রমাণ তুলে ধরে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪