| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্রে নাগরিকদের লোকেশন ডেটা কিনছে এফবিআই

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৫, ২০২৬ ইং | ১৫:২৩:৫৮:অপরাহ্ন  |  ১৯৯৮৯৫ বার পঠিত
যুক্তরাষ্ট্রে নাগরিকদের লোকেশন ডেটা কিনছে এফবিআই

রিপোর্টার্স২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) আবারও দেশটির নাগরিকদের ব্যক্তিগত তথ্য, বিশেষ করে তাদের বর্তমান অবস্থান বা লোকেশন ডেটা বাজার থেকে ক্রয় করছে। বিষয়টি নিশ্চিত করেছেন এফবিআই পরিচালক কাশ প্যাটেল, যখন তিনি বুধবার মার্কিন আইনপ্রণেতাদের সামনে উপস্থিত হন।

তিনি জানান, বিভিন্ন ফেডারেল তদন্তে সহায়তার জন্য বাণিজ্যিকভাবে এসব তথ্য সংগ্রহ করা হচ্ছে। মূলত বিভিন্ন ডেটা ব্রোকারের মাধ্যমে ব্যবহারকারীদের স্মার্টফোন অ্যাপ ও গেম থেকে লোকেশনসহ ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয়।

এর আগে সাবেক পরিচালক ক্রিস্টোফার রে জানিয়েছিলেন, সংস্থা পূর্বে তথ্য কিনলেও এটি সক্রিয় ছিল না। তবে বর্তমান পরিস্থিতিতে কাশ প্যাটেল বলেছেন, দায়িত্ব পালনের স্বার্থে এফবিআই ‘সব ধরনের বৈধ উপায়’ ব্যবহার করতে পিছপা হবে না।

এ বিষয়ে সিনেটর রন ওয়াইডেন তীব্র সমালোচনা করেছেন। তিনি মনে করেন, এটি মার্কিন সংবিধানের চতুর্থ সংশোধনীর অধিকার এড়িয়ে যাওয়ার একটি কৌশল। সাধারণভাবে কারো ব্যক্তিগত তথ্য পেতে আদালতের পরোয়ানা বা সার্চ ওয়ারেন্টের প্রয়োজন হয়, কিন্তু বাজার থেকে সরাসরি ডেটা ক্রয় করে গোয়েন্দা সংস্থা এ প্রক্রিয়া এড়িয়ে যাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, তথ্যের প্রধান উৎস হলো আধুনিক বিজ্ঞাপন প্রযুক্তি ‘রিয়েল-টাইম বিডিং’, যা ব্যবহারকারীর অবস্থান ও রুচি অনুযায়ী তথ্য সংগ্রহ করে তৃতীয় পক্ষকে বিক্রি করে। এফবিআই দাবি করেছে, বাণিজ্যিকভাবে তথ্য কিনতে পরোয়ানা লাগছে না।

সংকট নিরসনে সিনেটর ওয়াইডেন ‘গভর্নমেন্ট সার্ভেইল্যান্স রিফর্ম অ্যাক্ট’ নামে একটি বিল উত্থাপন করেছেন, যা পাস হলে বাজার থেকে ডেটা ক্রয়েও আদালতের অনুমতি বাধ্যতামূলক হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪