| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসার আবেদন নেবে না সুইডিশ দূতাবাস

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০২, ২০২৬ ইং | ০৬:৫৭:২২:পূর্বাহ্ন  |  ১০৭০৫০৩ বার পঠিত
১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসার আবেদন নেবে না সুইডিশ দূতাবাস
ছবির ক্যাপশন: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসা আবেদন গ্রহণ করবে না ঢাকাস্থ সুইডেন দূতাবাস। বৃহস্পতিবার(২ এপ্রিল) শেনজেন ভিসা আবেদনকারীদের জন্য এই বার্তা দিয়েছে দূতাবাস।

 বার্তায় উল্লেখ করা হয়, ঢাকাস্থ সুইডেন দূতাবাস শেনজেন ভিসা আবেদন সংক্রান্ত বিষয়ে পোল্যান্ডের প্রতিনিধিত্ব করবে না। ভিএফএস গ্লোবাল সুইডেনের মাধ্যমে শেনজেন ভিসার জন্য আবেদন করার শেষ দিন হবে ১৫ এপ্রিল।

যদি পোল্যান্ড শেনজেন অঞ্চলে ভ্রমণের প্রধান গন্তব্য হয় তবে আপনাকে পোলিশ কর্তৃপক্ষের মাধ্যমে সরাসরি আবেদন করার জন্য আপডেট পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে। যে কোনো অনুসন্ধান বা দিক-নির্দেশনার জন্য দূতাবাস দয়া করে আবেদনকারীদের সরাসরি পোলিশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করছে।

রিপোর্টার্স২৪/এন এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪