| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিন দেশ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৪, ২০২৬ ইং | ০৪:০৮:৫৫:পূর্বাহ্ন  |  ১০৬২৬৭৮ বার পঠিত
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিন দেশ
ছবির ক্যাপশন: প্রতীকী ছবি

আন্তর্জাতিক ডেস্ক : ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে আফগানিস্তান, পাকিস্তান ও ভারত। শুক্রবার রাত ৯টা ১৩ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে।

পাকিস্তানের ইসলামাবাদসহ পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া, গিলগিট-বাল্টিস্তান ও আজাদ জম্মু-কাশ্মির অঞ্চলে কম্পন অনুভূত হয়। দেশটির পাকিস্তান আবহাওয়া দপ্তর (পিএমডি) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চল, ভূপৃষ্ঠের ১৭০ কিলোমিটার গভীরে।

ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, পেশোয়ার, ফয়সালাবাদ ও মুলতানসহ বিভিন্ন শহরে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আফগানিস্তানের রাজধানী কাবুল এবং ভারতের রাজধানী নয়াদিল্লি, হরিয়ানা ও জম্মু-কাশ্মির অঞ্চলেও ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এই দুই দেশ থেকেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির সংবাদ এখনও পাওয়া যায়নি। 

সূত্র : রয়টার্স

রিপোর্টার্স২৪/এন এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪