| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুবাইয়ের মেরিনায় ইরানের ড্রোন ও মিসাইল হামলা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৪, ২০২৬ ইং | ০৪:৫৮:১৪:পূর্বাহ্ন  |  ১০৬২২৮৫ বার পঠিত
দুবাইয়ের  মেরিনায় ইরানের  ড্রোন ও মিসাইল হামলা
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের সবচেয়ে অভিযাত এলাকা দুবাই মেরিনাতে হামলা চালিয়েছে ইরান। শনিবার (৪ এপ্রিল) সকালে সেখানে ড্রোন ও মিসাইল ছোড়ে তেহরান। 

এরপর সেটি প্রতিহত করার চেষ্টা করে আমিরাত। তবে প্রতিহত করা মিসাইল বা ড্রোনের ধ্বংসাবশেষ দুবাই মেরিনার একটি ভবনে গিয়ে আঘাত হানে। 

দুবাই মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় সেখানে কোনো আগুন লাগা বা হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তাদের রাজধানী আবুধাবির হাবসান গ্যাস স্থাপনায় ইরানের হামলায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। 

নিহত ব্যক্তি মিসরের নাগরিক। আর আহতদের মধ্যে দুজন পাকিস্তানি ও দুজন মিসরীয় হিসেবে শনাক্ত হয়। শুক্রবার এ হামলা হয়।

হাবসান গ্যাস স্থাপনা আমিরাতের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস প্রসেসিং কেন্দ্র। হামলার পর সেখানে আগুন ধরে যায়। এতে স্থাপনাটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র : আল জাজিরা

রিপোর্টার্স২৪/এন এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪