| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্রে চীনকে পেছনে ফেলে দ্বিতীয় বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৫, ২০২৬ ইং | ০০:৫৩:৫৬:পূর্বাহ্ন  |  ১০৫৬১৮০ বার পঠিত
যুক্তরাষ্ট্রে চীনকে পেছনে ফেলে দ্বিতীয় বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক: ২০২৬ সালের প্রথম দুই মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি ৮ দশমিক ৫৩ শতাংশ কমে ১ দশমিক ৩৭ বিলিয়ন ডলারে নেমে এসেছে। তবে এই সময়েই চীনকে পেছনে ফেলে যুক্তরাষ্ট্রের বাজারে দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।

শনিবার (৪ এপ্রিল) প্রকাশিত অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল (ওটেক্সা)-এর তথ্য অনুযায়ী, জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি ছিল ১ দশমিক ৩৭ বিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ১ দশমিক ৫ বিলিয়ন ডলার।

অন্যদিকে, একই সময়ে চীনের পোশাক রপ্তানি নেমে আসে ১ দশমিক ১৭ বিলিয়ন ডলারে। আগের বছরের ২ দশমিক ৭৭ বিলিয়ন ডলারের তুলনায় এটি ৫৭ দশমিক ৬৫ শতাংশ কম। ফলে যুক্তরাষ্ট্রের বাজারে চীন তৃতীয় অবস্থানে নেমে যায়।

এই সময়ে ভিয়েতনাম ২ দশমিক ৭ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করে শীর্ষে ছিল। বছরভিত্তিক হিসাবে দেশটির রপ্তানি বেড়েছে ২ দশমিক ৮৮ শতাংশ।

ওটেক্সার তথ্য বলছে, সামগ্রিকভাবে আলোচ্য সময়ে যুক্তরাষ্ট্র ১১ দশমিক ৫৩ বিলিয়ন ডলারের পোশাক আমদানি করেছে, যা আগের বছরের তুলনায় ১৩ দশমিক ৪৭ শতাংশ কম।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, শুল্কহার বৃদ্ধি এবং বৈশ্বিক অস্থিরতার কারণে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি চাপের মুখে পড়েছে। তার মতে, নীতিগত সহায়তা এবং জ্বালানি সংকটের সমাধান হলে এ নেতিবাচক প্রবৃদ্ধি কাটিয়ে ওঠা সম্ভব।

এর আগে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাক রপ্তানি ছিল ৮ দশমিক ২০ বিলিয়ন ডলার, যা ২০২৪ সালের তুলনায় ১১ দশমিক ৭৫ শতাংশ বেশি। ওই বছর বাংলাদেশ ২ দশমিক ৬৬ বিলিয়ন বর্গমিটার পোশাক রপ্তানি করেছিল।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪