| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মার্কিন বিমানের ক্রু উদ্ধার হলেও ইরান থেকে বের হতে পারেনি, চলছে তুমুল যুদ্ধ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৫, ২০২৬ ইং | ০৩:৫৮:৫৪:পূর্বাহ্ন  |  ১০৫৪৯৭৯ বার পঠিত
মার্কিন   বিমানের ক্রু উদ্ধার হলেও ইরান থেকে বের হতে পারেনি, চলছে তুমুল যুদ্ধ
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানে বিধ্বস্ত হওয়া এফ-১৫ যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র।  রোববার (৫ এপ্রিল) সংবাদমাধ্যম আল জাজিরাকে এ তথ্য জানিয়েছেন এক মার্কিন সেনা কর্মকর্তা। তবে তাকে জীবিত নাকি মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে সেটি নিশ্চিত নয়।শুক্রবার (৩ এপ্রিল) সকালে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড যুক্তরাষ্ট্রের এফ-১৫-ই যুদ্ধবিমান ভূপাতিত করে। এই বিমান আকাশে উড়ার সময় দুজন থাকে। এরমধ্যে একজন পাইলট। অপরজন অস্ত্র নিয়ন্ত্রণের কাজ করেন।

যেদিন বিমানটি ইরান ভূপাতিত করে ওইদিনই এক ক্রুকে উদ্ধার করেছিল যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা। এরপর দ্বিতীয় ক্রুকে খুঁজতে ইরানে সরাসরি প্রবেশ করে তারা। আজ রোববার জানা গেলো দ্বিতীয় ক্রুকেও উদ্ধার করা হয়েছে।বিমানটি বিধ্বস্ত হওয়ার পরই দুই ক্রুকে উদ্ধারে সেখানে নজরদারি বিমান উড়ানো শুরু করে মার্কিনিরা। এ ছাড়া একটি হেলিকপ্টার দিয়েও পাইলটকে উদ্ধারে চেষ্টা করে তারা। তবে ইরানি সেনাদের হামলার মুখে হেলিকপ্টারটি পিছিয়ে যায়।

সংবাদমাধ্যম আলজাজিরা এ জানায়, মার্কিন যুদ্ধবিমানের দ্বিতীয় পাইলটকে উদ্ধার করার তথ্য জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা। এর কিছুক্ষণ পরই ওই সূত্রটি আরও জানায়, দ্বিতীয় ক্রুকে বের করে আনা সম্ভব হয়নি এখনো।

আলজাজিরা বলেছে, যুক্তরাষ্ট্রের সূত্রটি জানিয়েছে, গতকাল রাতে নিখোঁজ বিমানের ক্রুকে শনাক্ত করা সম্ভব হয়। এরপর তাকে উদ্ধারে অভিযান শুরু হয়। কিন্তু তখন ব্যাপক বাধার মুখেও পড়তে হয় তাদের।আর সেখানে এখনো লড়াই চলার কারণে ওই ক্রুকে ইরানের ভেতর থেকে বের করে আনা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে ওই ক্রু এবং যারা তাকে উদ্ধার করেছে সেসব উদ্ধারকারী সেনারা হয়ত ঝুঁকির মধ্যে পড়েছেন।

সূত্র : আল জাজিরা

রিপোর্টার্স২৪/এন এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪