| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিজেদের দুই বিমান ধ্বংস করলো যুক্তরাষ্ট্র

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৫, ২০২৬ ইং | ০৭:১১:৫৩:পূর্বাহ্ন  |  ১০৫৩৭৬৩ বার পঠিত
নিজেদের দুই বিমান ধ্বংস করলো যুক্তরাষ্ট্র
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের দুর্গম পাহাড়ি এলাকায় জটিল এক অভিযানে চালিয়ে ভূপাতিত যুদ্ধবিমান থেক নিখোঁজ ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। তবে এই অভিযানে অংশ নেয়া দুটি পরিবহন বিমান ইরানে আটকে পড়ায় শত্রুদের হাতে যাওয়ার ভয়ে নিজেরাই ধ্বংস করে দিয়েছে।

গত শুক্রবার (৩ এপ্রিল) ভোরে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান। বিমানের দুজন ক্রুর মধ্যে বিধ্বস্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে একজনকে উদ্ধার হয়। দ্বিতীয় ক্রুকে উদ্ধার হয় প্রায় ৩৬ ঘণ্টা পর।

সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মার্কিন কমান্ডোরা ইরানের দুর্গম পাহাড়ি এলাকায় গোপনে একটি অস্থায়ী রানওয়ে তৈরি করেছিল। নিখোঁজ ক্রুকে উদ্ধারের জন্য প্রথমে ইরানে দুটি পরিবহন বিমান পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু কারিগরি জটিলতা বা প্রতিকূল পরিবেশের কারণে সেগুলো ইরানে আটকে যায়।

 প্রতিবেদনে বলা হয়, এরপর ক্রু ও সেনাদের উদ্ধারের জন্য আরও তিনটি নতুন বিমান পাঠানো হয়। আটকে যাওয়া দুটি সি-১৩০ পরিবহন বিমান যাতে ইরানের হাতে না পড়ে, সেজন্য সামরিক বাহিনী দুটি বিমান ধ্বংস করে দেয়।

 ইরানের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনেও বলা হয়, ইরানের দুর্গম পাহাড়ি এলাকায় একটি অস্থায়ী রানওয়ে স্থাপন করেছিল যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। পরিবহন বিমানগুলো সেখানেই আটকে পড়ে।

 নিউইয়র্ক টাইমস জানায়, জটিল এই উদ্ধার অভিযানে শত শত বিশেষ বাহিনীর সেনা অংশ নেয়। উদ্ধার হওয়া ক্রু, যিনি যুদ্ধবিমানটির ‘ওয়েপন সিস্টেম অফিসার’ ছিলেন। তাকে উদ্ধারের পর চিকিৎসার জন্য কুয়েতে নিয়ে যাওয়া হয়েছে।

 নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধারের খবর নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার রাতে ক্রুকে উদ্ধারের ঘটনাকে ‘মার্কিন ইতিহাসের অন্যতম দুঃসাহসিক অনুসন্ধান ও উদ্ধার অভিযান’ বলে অভিহিত করেন।

 নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ওই ক্র সদস্য আহত হলেও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। তাকে নিরাপদ ও সুস্থ বলে উল্লেখ করে ট্রাম্প।

তিনি বলেন, ওই সৈনিক ‘ইরানের দুর্গম পাহাড়ি এলাকায়’ আটকা পড়েছিলেন এবং শত্রুবাহিনী তাকে ঘিরে ফেলার মুহূর্তে তাকে উদ্ধার করা হয়।

 পোস্টে ট্রাম্প লিখেছেন, আমার নির্দেশে ক্রুকে উদ্ধারের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী অস্ত্রে সজ্জিত ডজনখানেক বিমান পাঠিয়েছে। সামরিক ইতিহাসে এই প্রথম শত্রু এলাকায় পৃথকভাবে দুইজন মার্কিন পাইলটকে উদ্ধার করা হলো।

সূত্র: নিউইয়র্ক টাইমস

রিপোর্টার্স২৪/এন এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪