| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রশ্ন ফাঁসে জড়িত শিক্ষকদের শাস্তির দাবী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৬, ২০২৬ ইং | ১৬:৫২:০৬:অপরাহ্ন  |  ৯৭৮৫৪ বার পঠিত
প্রশ্ন ফাঁসে  জড়িত শিক্ষকদের শাস্তির দাবী

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০২২ সালে এসএসি পরীক্ষার  প্রশ্নপত্র ফাঁসকারী নেহাল উদ্দিন বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক লুৎফর রহমানসহ ৬ শিক্ষক ও কর্মচারীকে পুনরায় বিদ্যালয়ে সংযুক্ত করার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। 

সোমবার (৬ এপ্রিল ) সকালে ভূরুঙ্গামারী কলেজ মোড় সড়কে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী বরাবর স্মারক লিপি প্রদান করেন তারা। মানববন্ধনে অভিভাবক ও শিক্ষার্থীরা দাবী করেন প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত শিক্ষক ও কর্মচারীদের বিদ্যালয়ে সংযুক্ত না করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

রিপোর্টার্স২৪/মিতু 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪