| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা: থাইল্যান্ডের তিন নাবিকের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৮, ২০২৬ ইং | ১৫:৪৭:৩৪:অপরাহ্ন  |  ৯১২৮৫ বার পঠিত
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা: থাইল্যান্ডের তিন নাবিকের মৃত্যু
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি, রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে গত মাসে হামলার শিকার একটি থাই পতাকাবাহী জাহাজের তিন নাবিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে থাইল্যান্ড।

বুধবার এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেটকেও জানান, হামলার পর গুরুতর আহত ওই তিন ক্রু সদস্য শেষ পর্যন্ত মারা গেছেন। থাইল্যান্ডের পক্ষ থেকে জানানো হয়, হামলার পর জাহাজটির পেছনের অংশে বিস্ফোরণ ঘটে এবং ইঞ্জিন কক্ষে আগুন ধরে যায়। পরে  ওমানের নৌবাহিনী উদ্ধার অভিযান চালিয়ে ২০ জন নাবিককে জীবিত উদ্ধার করে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে নিরাপত্তা ঝুঁকি এখনো পুরোপুরি কাটেনি, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যের জন্য উদ্বেগজনক ইঙ্গিত বহন করছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪