| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৯, ২০২৬ ইং | ১০:১৮:২৯:পূর্বাহ্ন  |  ৮৭৬১৫ বার পঠিত
৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: টানা ৪০ দিন বন্ধ থাকার পর অবশেষে খুললো পবিত্র আল-আকসা মসজিদ। গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পরপরই মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মসজিদ বন্ধ করে দিয়েছিল দখলদার ইসরায়েল।

আল-আকসা বন্ধ থাকায় জেরুজালেমের মুসলিমরা এ বছর সেখানে রমজান মাসের পাশাপাশি ঈদুল ফিতরের নামাজও আদায় করতে পারেননি। তবে বুধবার (৮ এপ্রিল) যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি ঘোষণার পর বৃহস্পতিবার ভোরে আল-আকসা থেকে অবরোধ তুলে নেয় ইসরায়েল।এর পরপরই মুসল্লিদের ঢল নামে মসজিদটিতে।

আল-জাজিরার শেয়ার করা ভিডিওতে দেখা যায়, ভোরে ফজরের নামাজ আদায়ে আল-আকসায় প্রবেশ করছেন বহু মুসল্লি।

এর আগে, গত রমজানে পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের নামাজ আদায়ে বাধা দেয় দখলদার ইসরায়েলি বাহিনী। অবরোধ ছিল ঈদের দিনও। সেদিন প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি মসজিদে প্রবেশ করতে পারেননি। বাধ্য হয়ে তারা মসজিদের প্রবেশদ্বার এবং আশেপাশের রাস্তাগুলোতে নামাজ আদায় করেন।

সূত্র: আল জাজিরা

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪