| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মার্কিন হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি মারা গেছেন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১০, ২০২৬ ইং | ১০:৫৫:১৩:পূর্বাহ্ন  |  ৭৩৩২৭ বার পঠিত
মার্কিন হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি মারা গেছেন
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক:যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলায় গুরুতর আহত ইরানের ফরেন রিলেশনস কাউন্সিলের প্রধান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি মারা গেছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এই তথ্য জানিয়েছে।

সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী গত সপ্তাহে সস্ত্রীক এক হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন বলে খবর পাওয়া যায়। ওই হামলায় তার স্ত্রী নিহত হন এবং খারাজি মারাত্মকভাবে আহত হয়েছিলেন।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ৩৯ দিনের হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ পর্যায়ের অন্তত ছয়জন নেতার মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি, তাদের হামলায় ৫০ জনের বেশি ইরানি নেতা নিহত হয়েছেন।

রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ইরানের শাসনব্যবস্থার মেরুদণ্ড হিসেবে এই প্রভাবশালী ব্যক্তিরা পরিচিত ছিলেন।

সূত্র: ইরনা

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪