| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শান্তি আলোচনায় পারমাণবিক অস্ত্র গুরুত্ব পাবে: ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১১, ২০২৬ ইং | ১০:০৮:০৮:পূর্বাহ্ন  |  ৬১১৩০ বার পঠিত
শান্তি আলোচনায় পারমাণবিক অস্ত্র গুরুত্ব পাবে: ট্রাম্প
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুদ্ধবিরতি নিয়ে ইরানের সঙ্গে আলোচনা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ নিয়ে কোনো বিকল্প পরিকল্পনার প্রয়োজন নেই। তিনি জানান, এ আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি গুরুত্ব পাবে।

ভার্জিনিয়ার শার্লটসভিলের উদ্দেশে উড়োজাহাজে ওঠার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। যুদ্ধবিরতি আলোচনার জন্য ইসলামাবাদে যাওয়ার আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে তিনি শুভকামনা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা কি একবারেই শেষ হবে নাকি আগামী সপ্তাহগুলোতেও চলবে, সে বিষয়ে ট্রাম্প নিশ্চিত নন। তিনি জানান, কোনো বিকল্প পরিকল্পনা (ব্যাক-আপ প্ল্যান) নেই।

ইরানের সঙ্গে চুক্তি কেমন হতে পারে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। তিনি উল্লেখ করেন, তার মতে ইরানে ইতোমধ্যে সরকার পরিবর্তন ঘটেছে।

ট্রাম্প আরও বলেন, হরমুজ প্রণালি ‘খুব শিগগিরই’ খুলে দেওয়া হবে, যদিও যুক্তরাষ্ট্রের জন্য এর প্রয়োজন নেই। তিনি জানান, হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজগুলো থেকে ইরান টোল আদায় করবে-এমনটি হতে দেবেন না।

সূত্র: বিবিসি

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪