রিপোর্টার্স২৪ ডেস্ক: উত্তর আরব সাগরে বিপদে পড়া একটি পণ্যবাহী জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ জন নাবিককে উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী।
শুক্রবার (১০ এপ্রিল) আল জাজিরা-এর এক প্রতিবেদনে পাকিস্তানের সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, ‘গোল্ড অটাম’ নামের জাহাজটি থেকে জরুরি সাহায্যের আবেদন পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় নৌবাহিনীর সদস্যরা। পরে জাহাজটি থেকে ১৮ নাবিককে উদ্ধার করে করাচিতে নিয়ে যাওয়া হয়।
বর্তমানে উদ্ধার হওয়া নাবিকদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে কী কারণে জাহাজটি থেকে সাহায্যের আবেদন জানানো হয়েছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এক বিবৃতিতে পাকিস্তান সামরিক বাহিনী জানিয়েছে, উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশ, চীন, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। তাদের নিরাপদে উদ্ধার করে চিকিৎসার আওতায় আনা হয়েছে।
সূত্র: আল জাজিরা
রিপোর্টার্স২৪/ঝুম