| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আয়োজন মুসলিম বিশ্বের জন্য গর্বের : শাহবাজ শরিফ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১১, ২০২৬ ইং | ১০:৪৭:৪৩:পূর্বাহ্ন  |  ৬০৬৫৭ বার পঠিত
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আয়োজন মুসলিম বিশ্বের জন্য গর্বের : শাহবাজ শরিফ
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: চলমান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আয়োজন পুরো মুসলিম বিশ্বের জন্য গর্বের বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজন করা শুধু পাকিস্তানের জন্যই নয়, বরং পুরো মুসলিম বিশ্বের জন্য একটি গর্বের মুহূর্ত।

শনিবার (১১ এপ্রিল) জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

চলমান এ আয়োজনকে একটি ‘ঐতিহাসিক উপলক্ষ’ হিসেবে আখ্যায়িত করে শাহবাজ শরিফ বলেন, যে পক্ষগুলো এতদিন একে-অপরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিল, তারা এখন আলোচনার মাধ্যমে নিজেদের মধ্যকার সমস্যা সমাধানে সম্মত হয়েছে।

তিনি আরও বলেন, এ বৈঠক শান্তি প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং ভবিষ্যতে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সূত্র : আল জাজিরা

রিপোর্টার্স২৪/ এম এইচ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪